Thursday, November 5

খোকসায় কুকুরের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

0

খোকসা প্রতিনিধি : কুকুরের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৪ বছরের শিশু তাসমিয়া আক্তার । জানাযায় গত আড়াই মাস আগে ভাম্যমান কুকুর নিজ বাড়ীর কল পাড় থেকে শিশুটির পায়ে কামড় দেয়। এমন ঘটনাটি ঘটছে আমবাড়ীয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে ।
প্রাথমিক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। শিশুটির চাচা বলেন, চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চারটি ইনজেকশন ডোজ দেওয়ার কথা থাকলেও ভূল বশত ২ টি ইজেকশন দেয় বাদ বাকি ২ টা ইন্জেকশন আর দেওয়া হয় না । পরবর্তীতে গত শনিবার শিশুটি খাবারের সময় সব কিছুই খায়, কিন্তু পানি পান করতে গিয়ে ভয় পায় । এই লক্ষন দেখে বাড়ীর অবিভাবক গন চিকিৎসকের কাছে নিয়ে যায় । রবিবার দুপুর ২ টার সময় পাংশা উপজেলায় মাছপাড়ায় শিশুটি মারা যায় । শিশুটির দাদা মুরহুম নুরুল ইসলাম বিশ্বাস (সাবেক চেয়ারম্যান) আমবাড়ীয়া ইউপি’র নাতনি হওয়ায় শিশুটির কুঠিপাড়া গ্রামের কবর স্থানে গতকাল বিকাল ৫ টার দিকে দাফন করা হয়েছে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.