Thursday, November 5

ইজতেমা থেকে ফেরার পথে সিলেটে দুর্ঘটনায় নিহত ৪

0

বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত যাচ্ছিলেন ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ মৃত্যু হয়।
পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায় বলে জানান তিনি।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.