Tuesday, October 27

ফিলিপাইনে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের শঙ্কা: ৪০ হাজার মানুষ ঘরছাড়া

0

ফিলিপাইনে মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গত ১৩ জানুয়ারি থেকে মধ্যাঞ্চলীয় প্রদেশ আলবে-তে এই আগ্নেয়গিরি থেকে লাভা এবং ছাইসহ ধোঁয়া বের হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানকার ৪০ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

আগ্নেয়গিরির চারপাশে আট কিলোমিটার এলাকায় জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে সোজা ১০ কিলোমিটার ওপরে উঠে গেছে।

আলবে প্রদেশের গভর্নর আল ফ্রান্সিস বিছারা বলেন, ‘ধোঁয়ার ফলে কোনো কোনো এলাকায় খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না।’ পাশাপাশি ওই এলাকায় ঝড়ো বাতাস বইছে এবং আগ্নেয়গিরির ছাই দূরের শহরগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা এএফপির খবরে প্রকাশ, সম্প্রতি ওই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ছাই ও বালির আস্তরণে ঢাকা পড়েছে ওই অঞ্চলের লেগাস্পি মিহি শহর। দিনের আলোর জায়গায় নেমে এসেছে অন্ধকার।

ফিলিপাইনে মোট ২২টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৪৬০ মিটার উঁচু মাউন্ট মেয়নে শেষবারের মতো অগ্নুৎপাত ঘটেছিল ২০১৪ সালে। তারও আগে ১৮১৪ সালে কাগসাওয়া শহরটি এই আগ্নেয়গিরির লাভার নীচে চাপা পড়ে যায়। ওই সময় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.