Thursday, October 29

ভারতের মহারাষ্ট্রে গভীর রাতে বাস নদীতে, নিহত ১২

0

ভারতের মহারাষ্ট্র প্রদেশের কোলাপুরে গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস নদীতে পড়ে গেলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে। আহতদের অবস্থাও সংকটজনক।

শুক্রবার গভীর রাতে বাসটি রত্নাগিরি থেকে কোলাপুরের দিকে যাচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে। বাস পড়ে যায় পঞ্চগঙ্গা নদীতে। স্থানীয়দের দাবি, বাসের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে গেছে। স্থানীয় ও উদ্ধারকারী দল একসঙ্গেই উদ্ধারের কাজ চালাচ্ছে।

ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুলিশের দাবি, এখন ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকে সেক্ষেত্রে দেখতে না পেয়ে নদীতে উলটে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ড্রাইভার স্থানীয় তাই এমন ভুল হওয়ার সম্ভাবনা কম। তবে ওই সময়ে ড্রাইভারের ঘুমিয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.