Wednesday, November 4

শ্রী শ্রী জ্বালাকুমারী কালি ও শিব মন্দিরে শীতবস্ত্র বিতরণ

0

চট্টগ্রাম জেলার বায়েজীদ থানার পি.কে খন্দকিয়া নাথ পাড়া এলাকায় বৃহস্পতিবার(২৫/১/২০১৮) সন্ধ্যায় শ্রী শ্রী জ্বালাকুমারী কালি ও শিব মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সহ সভাপতি দুলাল কান্তি নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাছনী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বায়েজীদ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু এবং পাঁচলাইশ থানা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দূর্গাপূজা উদ্যাপন পরিষদ এর সভাপতি উজ্জল নাথ, নাথপুর মহল্লা সরদার পরিষদ এর সহ সভাপতি সুদন কুমার নাথ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা গত ৭ জানুয়ারী ২০১৮ তারিখের ভূমি দস্যু কর্তৃক মন্দিরের জায়গা জবর দখলের প্রতিবাদ ও নিন্দা জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.