Tuesday, September 29

সাদার্ন ইউনিভার্সিটিতে ফার্মাসি বিভাগে শেয়ারিং দ্য সার্ভে রেজাল্টস” বিষয়ক কর্মশালা

0

সাদার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের উদ্যোগে “ শেয়ারিং দ্য সার্ভে রেজাল্টস বিষয়ক কর্মশালা আজ রোববার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম.আলী আশরাফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ ফার্মাসি বিভাগের সকল শিক্ষক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, হেকেপ প্রজেক্টে বিভিন্ন বিভাগের পিয়ার রিভিউ কার্যক্রমে বিদেশি বিশেষজ্ঞসহ কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের বিশ্বমানের ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে গবেষণাধর্মী শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। সাদার্ন ইউনিভার্সিটি গবেষণাধর্মী ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

কর্মশালার প্রথম সেশনে সহকারি অধ্যাপক মো. কামরুল আহসান সার্ভে ফাইন্ডিং অব ডিফারেন্ট স্টেকহোল্ডারস এলামনাই অ্যান্ড এমপ্লয়ার, সহকারি অধ্যাপক আইরিন সুলতানা সার্ভে ফাইন্ডিং অব ডিফারেন্ট স্টেকহোল্ডারস একাডেমিক অ্যান্ড নন-একাডেমিক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম সার্ভে রেজাল্টস এনালাইসিস, কম্পারিজন অ্যান্ড শেয়ারিং বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন। পরবর্তী সেশনে আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী হাউ টু ডেভেলপ আউটকাম-বেইসড কারিকুলাম বিষয়ে আলোচনা করেন এবং এসেসমেন্ট কমিটির সদস্যদের সার্ভের প্রাপ্ত তথ্যের নিরিখে মতামত তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.