মেহেদী হাসান: প্রতিবছরের মতো এবারো দীর্ঘ দিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসা ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের প্রথম বৈঠকস্থল তথা ১ ম সদর দপ্তর, সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন খেলাধুলা,পুরষ্কার বিতরণ, উপস্থিত প্রতিযোগিতা, মনমাতানো সঙ্গীত পরিবেশন সহ গত ২৭/০১/২০১৮ ইং রোজ- শনিবার সারাদিনব্যপী নানান আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হয়। উক্ত শিক্ষা সফরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, লেখক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোঃ মফিজ উদ্দিন আহমেদ ফরিদ।