Wednesday, November 4

ফেইজবুক আইডি হ্যাক করে আপপ্রচার এবং রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করায় সংবাদ সম্মেলন

0

রোমানুল ইসলাম সোহেব: দৌলতখান উপজেলার ৯নং ভবানীপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব গোলাম নবী নবু। তার ফেসবুক(*Nabu Golamnabi Nabu) আইডি ২৩/০১/২০১৮ তারিখে হ্যাক করা হয়েছে। এবং রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার কারনে সংবাদ সম্মেলন করেন ২৮/০১/২০১৮ তারিখ এবং আইডি উদ্ধারের জন্য ২৬/০১/২০১৮ তারিখে। দৌলতখান থানায় জিডি করা হয়েছে জিডি নং-৯৩১/১৮

সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি বাংলাদেশ আওয়ামী পরিবারের সন্তান ।ছাত্র জীবন থেকেই শুরু করে আদ্য পর্যন্ত দলের সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আমার রাজনৈতিক সফলতার পিছনে ভোলা জেলার কৃতি সন্তান আমাদের রাজনৈতিক অভিভাবক , ৬৯এর গণঅভ্যুত্থানের মহান নায়ক, বর্তামান সরকারের সফল বাণিজ্য মন্ত্রী, আলহাজ্ব তোফায়েল আহমেদ ও তার উত্তরশুরি, হৃদয়ের স্পন্দন দৌলতখান ও বোরহানউদ্দিনের গন মানুষের নেতা এবং উন্নয়নের বাস্তব রূপকারক আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের সুদৃষ্টির ফলে আমার নীতেকে অহ্মুন্ন রেখেছি বলেই বর্তমানে ৯নং ভবানীপুর ইউনিয়নের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি ।

তিনি আরো বলেন, আমি কখনই অসামাজিক কর্মকান্ড পছন্দ করিনা বলেই কিছু কুচক্রি মহল আমার ও আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে খারাপ মন্তব্য করে আমার সাথে বিবাদ সৃস্টি করার পায়তারা করে যাচ্ছেন ।

তিনি আরো জানান দেশ ও জনগনের রহ্মাই আমার দায়িত্ব শান্তি ও শৃংখলা রহ্মার্থে আমি কখনই পিছ পা হইনি । এই ধারাবাহিকতা নষ্ট করার জন্য । আমার প্রিয় নেতা আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের কাছে অপ্রিয় করার জন্য উঠেপড়ে লেগেছে কুচক্রি মহল।উক্ত কুচক্রি ব্যক্তিরা ।সমাজের শান্তিকামী বেক্তিদের শান্তি শৃংখলা বিঘ্ন সৃষ্টি না করতে এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এবং দ্রত আয়নিব্যবস্থা নেয়ার অনুরোদ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন দৌলত খান পৌর আওয়ামিলীগের সভাপতি আনয়ারুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজ, সহ সকল ওয়ার্ডের সদশ্য বৃন্দ এবং প্রমুখ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.