আফগানিস্তানের রাজধানী কাবুলের দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে ভয়াবহ গোলাগুলি এবং বোমা বিস্ফরণের খবর পাওয়া গেছে। সোমবার সেখানে প্রচ- গোলাগুলি এবং বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে অনলাইন বিবিসি। কয়েকদিন আগেই কাবুলে সংঘটিত আম্বুলেন্স বোমা বিস্ফোরণের মতো ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটে। তার রেশ না কাটতেই ঘটলো বর্তমানের ভয়াবহ ঘটনা। সাম্প্রতিক সময়ে শহরটিতে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট এবং তালিবান।
সোমবারের হামলার ঘটনা স¤পর্কে কাবুলে অবস্থানরত বিবিসির সাংবাদিক মাহফুজ জুবাইদি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল পাঁচটায় মিলিটারি একডেমিতে প্রচ- গোলাগুলি এবং বিস্ফোরণের আওয়াজ শুনা যায়।
এ সময় নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টোলো জানিয়েছে, এ হামলার ঘটনা নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন আফগান প্রেসিডেন্টের মুখপাত্র। তিনি বলেছেন, হামলাকারীরা একাডেমীর প্রথম গেট পেরুতে পারে নি- অর্থাৎ একডেমির মূল অংশে প্রবেশ করতে পারে নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, হামলায় বন্দুক ছাড়াও রকেট লাঞ্চার ব্যবহার করেছে হামলাকারীরা। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ নিশ্চিত করেছে যে ওই মিলিটারি একাডেমীতে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এটা কোন আততায়ী কিংবা সন্ত্রাসী হামলা কি না এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি। খবরে বলা হয়েছে, গুলাগুলিতে কয়েকজন বন্দুকধারী নিহত হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানে মিলিটারি একডেমিতে হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে। এটি সন্ত্রাসীদের একটি নিয়মিত টার্গেট পয়েন্ট। ২০১৭ সালের অক্টোবরেও মার্শাল ফাহিম একডেমিতে এক সন্ত্রাসী হামলায় ১৫ জন মিলিটারি ক্যাডেট নিহত হন।