‘নতুন যুক্তরাষ্ট্রের সূচনা’ ঘোষণা করে নিজের প্রথম ঐতিহাসিক স্টেট অব ইউনিয়ন ভাষণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বপ্নের জীবনযাত্রা শুরু করার জন্য এর আগে কোনও ভাল সময় আসেনি’।যুক্তরাষ্ট্রকে শক্তিশালী নাগরিকদের সমন্বয়ে গঠিত শক্তিশালী এক দেশ আখ্যা দিয়ে ট্রাম্প বলতে চেয়েছেন, স্বপ্ন-সম্ভবনায় বিশ্বের আর কোনও দেশ যুক্তরাষ্ট্রের মতোন নয়।
ট্রাম্প বলেন, আমার প্রশাসন একটি নিরাপদ, শক্তিশালী এবং গর্বিত যুক্তরাষ্ট্র তৈরিতে সক্ষম হয়েছে।রিপাবলিকানদের এই নেতা আরও বলেন, অভিবাসন আইনের ফাঁক-ফোকড়ের সুযোগ নিয়ে দরিদ্র মার্কিনীদের কাজের সুযোগে ভাগ বসায় ভিনদেশিরা। এ জন্য অভিবাসন আইন ঠিক করতে নতুন নীতিমালা প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।