Wednesday, November 4

চট্টগ্রামের বায়েজীদে অন্ধদের মাঝে ডাঃ রফিকুল ইসলাম ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

0

নগরীর বায়েজীদ বোস্তামীর অন্ধ কলোনী এলাকায় ডাঃ রফিকুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যগে তার সুযোগ্য কন্য রোকছানা বেগমের সভাপতিত্বে অন্ধদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাহেদ ইকবাল বাবু। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন অন্ধ কলনির সমাজ কমিটির সভাপতি ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য। গরিব দুখিদের পাশে ডাঃ রফিকুল ইসলাম ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তশালী ব্যাক্তিরা এগিয়ে আসলে তাদের কোন কষ্ট থাকেনা। সমাজ থেকে দারিদ্রতাও দুর হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.