Sunday, November 29

বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশ বলে প্রণীত ৩৬ বছরের পুরানো নীতিমালার আওতায় চলছে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। দ্য মেডিকেল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবোরেটরিস রেজুলেশন (অধ্যাদেশ) নামের এ নীতিমালাটি রহিত করে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। সংসদে জাসদের সদস্য বেগম লুৎফা তাহেরের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশ।  

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তুম আলী ফরাজী। মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, আজকাল দেশের আনাচে-কানাচে অনেক ক্লিনিক গড়ে উঠেছে, যেগুলোর স্বাস্থ্যগত পরীক্ষা ও সেবার মান অতন্ত্য নিম্ন। কোন নীতিমালার ভিত্তিতে এসব ক্লিনিক অনুমোদিত হয়েছে?

জবাবে মন্ত্রী আরো মন্ত্রী বলেন, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি কেস শনাক্ত হয়। এর পর থেকে সরকারি হিসাবে বর্তমানে দেশে এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭২১। এর মধ্যে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯৯ এবং জীবিত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৯২২।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ এইচআইভি মুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

মোহাম্মদ নাসিম জানান, বাংলাদেশ প্রতিবছর ৩ লাখ ৬০ হাজারের বেশি লোক যক্ষায় আক্রান্ত হয়। এর মধ্যে শতকরা ৫০ ভাগ ছড়ানো ফুসফুসের যক্ষ্মা রোগী এবং প্রতি বছর প্রায় ৬৬ হাজার লোক এ রোগে মৃত্যুবরণ করে। বাসস।

সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নাসিম জানান, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ২৮টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পেনিসিলিন ও সেফালোস্পরিন জাতীয় এ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, এ্যান্টিক্যান্সার এবং হরমন জাতীয় ওষুধ উৎপাদন বন্ধ করা হয়েছে।

সরকারী দলের আরেক সদস্য দিদারুল আলম প্রশ্ন রাখতে গিয়ে অভিযোগ করেন, দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা কিন্ডার গার্টেনের মতো বেড়ে গেছে। অধিকাংশ বেসরকারি কলেজেই প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি সংকট রয়েছে।

জবাবে মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মেডিক্যাল কলেজ মান অর্জনে এখনো পুরোপুরি সক্ষমতা অর্জন করতে না পারায় মন্ত্রণালয়ের মনিটরিং টিমের মাধ্যমে ব্যর্থ কলেজগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কলেজগুলো মানোন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.