রাঙামাটি জেলা বিএনপির সভাপতিসহ দলের ছয় নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এবং জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দীন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটক নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।