Wednesday, November 4

সেচ্ছাসেবী সংগঠন ‘অন্যরকম বাংলাদেশ’র বার্ষিক সভায় ২০১৮-২০১৯ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

0

গতকাল ০৯-০১-২০১৮ইং চট্টগ্রাম নগরী’র দেওয়ানহাট একটি হল রুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যতিক্রমধর্মী সেচ্ছাসেবী সংগঠন অন্যরকম বাংলাদেশর বার্ষিক সভা, নবীণ সদস্য ও উপদেষ্টা বরণ এবং মূল আকর্ষণ ২০১৮-২০১৯ কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতিত্ব করেন অন্যরকম বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোহাম্মদ মোমিনুল ইসলাম, উপস্থাপনা করেন নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদিকা তাসলিমা ফরিদ এবং সঞ্চালনা করেন সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক আবু রায়হান রিয়াদ।

অনুষ্ঠানের প্রথম প্রহর শুরু হয় বিকেল ৩-৩০ মিনিট-এ নবীণ সদস্য আবিদ আল আবদুল্লাহ’র কন্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারপর সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন। এবং বিগত এক বছরের কাজ নিয়ে বক্তব্য রাখেন সাবেক ও বর্তমান সভাপতি রাসেল মির্জা। দ্বিতীয় প্রহরে বক্তব্য প্রধান ও ক্রেস্ট প্রধান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপদেষ্ঠা এবং বিশিষ্ট্য ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আবুল কাসেম (এম.জে.এফ), প্রধান বক্তা-বিশিষ্ট্ সমাজ সেবক ও শিক্ষানুরাগী লায়ন্স বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, প্রধান আলোচক-শিক্ষানুরাগী সমাজসেবক ও সংগঠক হেলাল উদ্দীন, বিশেষ অতিথি-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী হুমায়ুন কবির, উপদেষ্ঠা এবং বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম খান, বিশেষ অতিথি উপদেষ্ঠা এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক মোস্তফা জুয়েল, সমাজসেবক ও সংগঠক লায়ন সাফেজুল ইসলাম,বিশিষ্ট্য সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন কামাল উদ্দিন,আরো উপস্থিত ছিলেন অন্যরকম বাংলাদেশ এর সকল স্বেচ্চাসেবীবৃন্দ

উক্ত অনুষ্ঠানে অংশ হিসেবে ছিল –

→ নবীন বরণ
→উপদেষ্ঠা সম্মাননা
→অতিথি সম্মাননা
→বিশেষ অবদান সম্মাননা
→২০১৮-১৯ কমিটি ঘোষনা
→শপথ গ্রহন সহ নানা রকম আয়োজন

২০১৭ সালের আয় ব্যায়ের প্রতিবেদন তুলে ধরেন অন্যরকম বাংলাদেশ এর সাবেক অর্থ সম্পাদক -সুদিপ্ত বর্ধন বিশিষ্ট্ অতিথিবৃন্দ অন্যরকম বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং আগামীর সফলতা কামনা করেন এবং সব সময় অন্যরকম বাংলাদেশ এর পাশে থাকার আশা ব্যাক্ত করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

এর পর সকলের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি: নতুন কমিটিতে যারা এসেছেন চেয়ারম্যান মোহাম্মদ মোমিনুল ইসলাম, সভাপতি মোঃ রাসেল মির্জা, সাধারণ সম্পাদক আবু রায়হান রিয়াদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর ইমন, সহ-সভাপতি হারুনুর রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শূভ্র, সাংগঠনিক সম্পাদিকা সাবরিনা সৈয়দ, স্বাস্থ্য সম্পাদিকা শান্তা বশর, দপ্তর রাকিবুল ইসলাম রাব্বি, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, অর্থ সম্পাদক সুদীপ্ত বর্ধন, যুগ্ম অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা সম্পাদিকা তাসলিমা ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ মোস্তফা, – সাংস্কৃতিক সম্পাদিকা নাহিদা আক্তার,নির্বাহী সদস্য, শিলা দে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.