Wednesday, October 28

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩

0

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে ক্যানিয়নের পশ্চিম অংশে নামার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

এক মাইলেরও বেশি গভীর গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সেখানেই পর্যটকবাহী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে কিংবা কোন কোম্পানি এটি পরিচালনা করছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সূত্র : সিএনএন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.