Friday, November 27

সুস্থ দাঁত ও তাজা নিঃশ্বাসের জন্য যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

0

সুন্দর দাঁত ও তরতাজা নিঃশ্বাস কে না চায় বলুন? আর সুন্দর ঝকঝকে দাঁত ও তরতাজা নিঃশ্বাসের জন্য নানান ব্র্যান্ডের টুথপেস্ট, মাউথ ফ্রেশনার ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু তারপরেও যদি দাঁতে দাগ পড়ে যায় কিংবা মুখে দূর্গন্ধ হয় তাহলে আপনাকে বদলে ফেলতে হবে কিছু খাদ্যাভ্যাস। জেনে নিন সুস্থ দাঁত ও তাজা নিঃশ্বাসের জন্য যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত।

গাঢ় রং এর পানীয়: যে কোনো গাঢ় রং এর পানীয় দাঁতের জন্য ক্ষতিকর। গাঢ় রং এর তালিকাটাও বেশ বড়ই বলা চলে। এরমধ্যে আপনার অনেক গুলো প্রিয় খাবারও আছে। চা, কফি, কোমল পানীয়, ওয়াইন, কৃত্রিম রং যুক্ত জুস ইত্যাদি সবই গাঢ় রং এর পানীয় এর অন্তর্ভুক্ত। এধরণের পানীয় যারা নিয়মিত খেয়ে থাকেন তাদের দাঁতে খুব দ্রুত লালচে দাগ পড়ে যায় এবং সেটা সহজে উঠতেও চায় না। সবচাইতে ভালো হয় যদি গাঢ় রং এর পানীয় খাওয়ার পর পর দাঁত ভালো করে ব্রাশ করে নেয়া হয়।

কাঁচা পেঁয়াজ ও রসুন: অনেকেই ভাতের সাথে কিংবা ভাজাপোড়া খাবারের সাথে কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে থাকেন। কাঁচা পেয়াজ ও রসুন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যাদের মুখে দূর্গন্ধ হওয়ার সমস্যা আছে তাদের এই খাবার দুটো এড়িয়ে যাওয়াই ভালো। রান্নায় খেলে সমস্যা নেই কিন্তু সালাদে কিংবা এমনি কাঁচা অবস্থায় কোনো কিছুর সাথে খেলে মুখে দূর্গন্ধ সৃষ্টি হতে পারে।

শক্ত বীজ যুক্ত খাবার: স্ট্রবেরী, পেয়ারা ইত্যাদি খাবারে ছোট ছোট বীজ থাকে। এগুলো দাঁতের ফাঁকে ঢুকে থাকে এবং ব্রাশ করে এগুলোকে পরিষ্কার করাটাও বেশ কষ্টসাধ্য হয়ে যায়। ফলে দাঁতের ফাঁকে রয়ে গিয়ে এগুলো ব্যকটেরিয়া সৃষ্টি করে এবং দাঁতের ক্ষতি করে। তাই যাদের দাঁতের সমস্যা আছে তাদের এধরনের ছোট বীজযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।

লাল মাংস: গরুর মাংস অথবা খাসির মাংস জাতীয় খাবার দাঁতের জন্য ক্ষতিকরই বটে। কারণ মাংসের ক্ষুদ্র আঁশ দাঁতের ফাঁকে লেগে থাকে। দাঁত ভালো করে ব্রাশ করলেও অনেক সময় এগুলো পুরোপুরি যায় না। ফলে দাঁতে ব্যকটেরিয়ার সৃষ্টি হয় এবং দাঁতের ক্ষতি হয়। সেই সঙ্গে মুখেও দূর্গন্ধ তৈরি হয়। এছাড়াও মাংসের হাড্ডি খেলে দাঁতের এনামেল নষ্ট হয় এবং অনেক সময় দাঁত ভেঙ্গেও যায়।

ক্যান্ডি/সস/চকলেট: ক্যান্ডি, সস ও চকলেট জাতীয় খাবার গুলোতে প্রচুর পরিমাণে কৃত্রিম রং ব্যবহার করা হয়। কৃত্রিম রং এর ব্যবহারের কারণে এগুলো দাঁতে দাগ ফেলে দেয়। এছাড়াও আঠালো হওয়ার কারণে দাঁতের ফাঁকে লেগে থেকে দাঁতের ক্ষতি করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.