Wednesday, November 4

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি সহ যুবকের লাশ উদ্ধার

0

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীর ইউনিয়নে খাগুড়িয়ার বেঁড়িরমাথা এলাকা থেকে জাবেদ মিন্টু নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে তার লাশ সদর হাসপাতালে আনা হয়। নিহত জাবেদ চরশাহী ইউনিয়নে ইটখোলা গ্রামের হোসেন আহমেদের ছেলে।

পুলিশ বলছে, দুই দলের গোলাগুলিতে ডাকাত জাবেদ মিন্টু নিহত হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। পুলিশ আরো জানায়, ভোর রাতে সদর উপজেলার চরশাহীর ইউনিয়নে খাগুড়িয়ার বেঁড়িরমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, আট রাউন্ড গুলি, ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনার সময় একটি বাগানে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ মিন্টু ওরফে ডাকাত সর্দার মিন্টুকে উদ্ধার করে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অন্য ডাকাতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি আরো বলেন, ,ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.