Friday, September 25

প্রকাশিত হয়েছে ‘লাভরাত্রি’র প্রথম পোস্টার

0

সালমান খান প্রডাকশনসের ছবি ‘লাভরাত্রি’- এটা এখন পুরনো খবর। সেই সাথে এ-সম্পর্কে অন্যান্য খবরগুলোও পুরনো। তবে নতুন বিষয়টি হলো, ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘লাভরাত্রি’ ছবির প্রথম পোস্টার। নবাগতা ওয়ারিনা হুসেন আর আয়ুশ শর্মা আছেন এই পোস্টারে।

পোস্টারটি শেয়ার করে সালমান খান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
নিজের স্বামীকে অনস্ক্রিনে দেখতে যেন মুখিয়ে আছেন সালমান খানের বোন অর্পিতা খান। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তাই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, এটা আমার জীবনের সেরা ভ্যালেন্টাইনস ডে। আজ আমি দারুণ সুখী। আয়ুশ, তোমাকে ধন্যবাদ আর টিম লাভরাত্রির জন্য শুভকামনা।

অর্পিতা খানের বন্ধু ও আন্তর্জাতিক তারকা প্রিয়াংকা চোপড়াও ‘লাভরাত্রি’র জুটি আয়ুশ ও ওয়ারিনাকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র : ডিএনএ, এনডিটিভি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.