Wednesday, November 4

চট্টগ্রামে চলছে বিএনপির অনশন কর্মসূচি

0

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে অনশন কর্মসুচী পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল দশটা থেকে নগরীর কাজীর দেউড়িস্থ নাসিমন ভবনের দলীয় মাঠে বিশাল প্যাণ্ডেল টাঙ্গিয়ে অনশন পালনের পাশাপাশি নেতাকর্মীরা বক্তব্য শ্লোগানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করছে।

সকাল থেকে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুেবুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপি নেতা এম এ আজিজ, হারুণ জামাল, নিয়াজ মোহাম্মদ খান, নূরুল আলম রাজু, এম এ হান্নান, সাইফুল আলম, যুব দলের কাজী বেলাল, মহিলা দলের মনিআরা বেগম মনি ও জেলী চৌধুরী প্রমুখ।

একই মাঠে মহানগর বিএনপি ও উত্তর জেলা পৃথকভাবে ভাগ হয়ে অনশনে অবস্থান করলেও উত্তর জেলার নেতাকর্মীদের মধ্যেও দুটি গ্রুপ আলাদাভাবে অনশন করছে। কর্মসূচী চলবে বিকেল চারটা পর্যন্ত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.