বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে “র্যাব-৭,। এসময় চার পাহাড়ী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ভোররাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়া দুর্গম পাহাড়ের একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ২৫ টি অস্ত্র (১৪ টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগান) ও ২,০৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), চাইমুং মারমা (৩৬) ও মিফং মারমা (৪৫)।
র্যাব- ৭ এর সিনিয়র সহকারি পরিচালাক আমিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৪টি এসবিবিএল, ১১টি ওয়ান শুটারগান, দুই হাজার ৩৭ রাউন্ট বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে ৪ পাহাড়ী সন্ত্রাসীকে।