Wednesday, November 4

রাজধানীর বাড্ডায় বন্দুকযুদ্ধে নূরুল ওরফে নূরা নামের এক সন্ত্রাসী নিহত

0

আজ রবিবার ভোরে রাজধানীর বাড্ডায় সাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূরুল ওরফে নূরা (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ডিবি পুলিশের।

বাড্ডা থানার এএসআই সামসুল হক জানান, গতকাল শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় আবুল বাসার বাদশা (৩২) নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাচ্ছিলেন নূরা। এ সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তবে পালিয়ে যায় অন্য সহযোগীরা।

এএসআই আরো জানান, শনিবার রাতে নূরাকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পালিয়ে যাওয়া অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে নূরা গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আজ রবিবার সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.