মীরসরাই প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে নিহত হয়েছে ২ মোটরসাইকেল আরোহী। নিহত যুবকদের বাড়ী মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী গ্রামে। হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শিরা জানান শনিবার ( ১৭ ফেব্রæয়ারী) বিকাল ৫টায় মহাসড়কের মিঠাছরা বাইপাস এলাকায় বারইয়াহাট থেকে মীরসরাই আসছিল দুই মোটরসাইকেল আরোহী। অতর্কিত এক পথচারিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার স্বীকার হয় দুই মোটরসাইকেল আরোহী। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মশিউর রহমান ফরহাদ (৩০), পিতা জয়নাল আবেদিন ও জাহেদুল ইসলাম (২৮), পিতা আবু বক্কর। দুজনেরই বাড়ী উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের মধ্যম সাহেরখালী গ্রামে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই একরামুল ইসলাম জানান নিহতদের মৃতদেহ তাৎক্ষনিক মীরসরাই সদরস্থ মাতৃকা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে নিহতদের খবর পেয়ে এলাকার স্বজন বন্ধুরা ছুটে এলে কান্না ও আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।