Wednesday, November 4

নাভারন হাইওয়ে পুলিশের অভিযানে মাদক দ্রব্যসহ ৮ চোরাকারবারী আটক

0

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল সড়কে মহিলা মাদক চোরাকারবারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভারত থেকে চোরা পথে এ সব মাদক দ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন জেলা শহর সহ রাজধানীতে নিয়ে যাচ্ছে। এক শ্রেনীর সুচতুর চোরাকারবারীরা কম পয়সা মজুরী দিয়ে এ সব মহিলা চোরাচালানীদের বাহক হিসাবে ব্যবহার করছে। নাভারন হাইওয়ে পুলিশ গত এক সপ্তাহে যশোর বেনাপোল সড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী যানবাহন তল্লাশী করে ১৪২ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাজা এবং ইয়াবা ট্যালেটসহ ৮ জন চোরাচালানীকে আটক করেছে । আটককৃতদের মধ্যে ৫ জন মহিলা এবং ৩জন পুরুষ। এ ব্যাপারে ৮টি মামলা হয়েছে। এ দিকে কাগজপত্র সঠিক না থাকায় ১৫টি নছিমন-করিমন এবং ২০ টি ইজিবাইক জব্দ করেছে পুলিশ।

এ ব্যপারে নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন ইন চার্জ পলিটন মিয়া জানান গত এক সপ্তাহে অভিযান চালিয়ে এ সব মাদক দ্রব্য সহ চোরাচালানীদেরকে অটক করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.