রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নিহত হয়েছেন চারজন। খবর স্কাই নিউজ।
রাশিয়ার বার্তা সংস্থা তাস কিজলিয়ার মেয়র আলেকজান্ডার শুভালভের বরাত দিয়ে জানিয়েছে, দাগেস্তানের অর্থডক্স এলাকার ওই গির্জা থেকে প্রার্থণাকারীরা যখন বের হয়ে আসছিলেন তখনই এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
মেয়র আলেকজান্ডার শুভালভ আরও বলেন, ‘ হামলায় চারজন নিহত হয়েছেন। বন্দুকধারীও নিহত হয়েছেন। দুই পুলিশ সদস্য ও এক নারী আহত হয়েছেন।’
এ হামলার কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি। আরেক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় জানা গেছে। ২০ বছরের ওই তরুণ এলাকাটির স্থানীয় বাসিন্দা।