মিলন খান, খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূর-এ আলম এর ভ্রাম্যমাণ আদালতে খোকসা উপজেলার হিজলা বট আশ্রয় প্রকল্পের সংলগ্ন গড়াই নদীর অবৈধ বালু/ মাটি উত্তোলন কালে পুলিশের এক গোপন খবরে এস আই আবুল বাশার-এর সঙ্গীয় ফোর্সসহ
মোঃ সাবু হোসেন (২৫) মোড়াগাছা সাদ আলীর ছেলে কে গ্রেপ্তার করেন। পরে মাটি বালু আইন ২০১০/১৫(১)ধারা মোতাবেক নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বাটা হাম্বার গাড়ী জব্দ করেন।
এ ব্যপারে সাংবাদিকদের উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূর-এ আলম বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে।