মেহেদী হাসান: দাঁতকে বলা হয় ব্যক্তিত্বের জানালা। ঝকঝকে দাঁতের সুন্দর হাসি ব্যক্তিকে আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী করে তোলে। তাই দাঁতকে সবল রাখতে পরিচর্যার নিয়ম মেনে চলা দরকার ।একটু সচেতনতা, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনায়ই পারে একজন মানুষ সুস্থ দাঁতের অধিকারী হতে।
একশ্রেণীর মানুষ দাঁতের চিকিৎসা করা বা দন্ত চিকিৎসকের পরামর্শ নেয়ার প্রয়োজন মনে করে না যতক্ষণ পর্যন্ত না চরম অসহ্য অবস্থায় পতিত হয়। দাঁত সঠিক সময়ে চিকিৎসা করলে ব্যথা ও অতিরিক্ত অর্থব্যয়ের হাত থেকে বাঁচা যায়।
দাঁতের প্রয়োজনীয় কিছু টিপস সংক্ষেপে তুলে ধরা হলো:-
১. মাঢ়ি দিয়ে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, কালো বা হলদেটে দাগ যা দাঁত ব্রাশে যায় না তার জন্য স্কেলিং করা।
২. দাঁতের ছোট গর্ত হওয়া যা ক্যারিজ নামে পরিচিত তার জন্য ফিলিং করা।
৩. দাঁতে জমে থাকা খাদ্যকণা অথবা প্লাক দূর করতে দিনে একবার Dental Floss use করা।
৪. নড়বড়ে দাঁত এবং শুধু গোড়া আছে সেগুলো তুলে ফেলা। পরবর্তীকালে ডেনচার বা ব্রিজ করা যায়।
৫. দাঁতের মজ্জা পর্যন্ত ক্ষয় হওয়া, শিরশির করা, প্রচ- ব্যথা সে ক্ষেত্রে এক্স-রে করে রুট ক্যানাল নামে আধুনিক চিকিৎসা করে পরবর্তীকালে ওই দাঁতে ক্যাপ করে নেয়া।
৬. আঘাত বা অন্যান্য কারণে দাঁতের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে গেলে সে ক্ষেত্রে ঝকঝকে করার জন্য ব্লিচিং করা। ব্লিচিং পদ্ধতি যেকোনো দাঁতের পাশাপাশি রুট ক্যানাল চিকিৎসা চলছে এমন দাঁতেও সম্ভব।
৭. মুখগহ্বরে পর্যাপ্ত জায়গা না থাকলে বা বাঁকা হয়ে ওঠা আক্কেল দাঁত থাকলে সেগুলো সার্জিক্যাল অপারেশন করে তোলা।
৮. দাঁতের শার্প অংশ কামড়ে কামড়ে গালে বা জিহ্বায় ক্ষত হলে সে ক্ষেত্রে গ্রাইন্ডিং করা।
৯. তামাকসমৃদ্ধ দ্রব্য যেমন: সিগারেট, গুল, জর্দা ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলো মুখে ক্যান্সার ও দুর্গন্ধের অন্যতম কারণ।
১০. মুখের আর্দ্রতার জন্য প্রচুর পানি পান করা।
১১. দিনে অন্তত দু’বার নরম ব্রাশ দিয়ে ফু¬রাইডযুক্ত টুথপেস্ট দিয়ে হালকাভাবে দু-তিন মিনিট দাঁত ব্রাশ করা।
১২. দক্ষ দন্ত চিকিৎসক দ্বারা বছরে দুই বার মুখ ও দাঁত পরীক্ষা করানো উচিৎ ।