একুশ আমাকে ডাকবে / মোঃ নজরুল ইসলাম (তানসেন)

0

আমি হারিয়েছি মাগো তোমার কাছ থেকে
আমি ভাসছি পৃথিবীর একটি মহাদেশের ছোট্ট দেশে,
আমার ছবি ভাসছে বর্ণমালার চারপাশে
বাংলা আমাকে রেখেছে কত যতন করে।
একুশ আমাকে তারিয়েছে পৃথিবী থেকে
আমি যেন ঝিনুকের মত গড়িয়ে গড়িয়ে,
তোমাদের কাছে আসছি আমি আসবো।
রক্ত দিয়ে লাল করে রেখে গেলাম
মাগো তোমার ঐ মুখের ভাষা বাংলাকে।
দুঃখ করোনা মাগো আমাকে মনে করে
আমি যে রয়েছি তোমার চারপাশে।
চোখ খুললেই দেখতে পাবে আমাকে সবার মাঝে
মাগো রিনা-বিনা কেমন আছে ?
ওরাও যেন হৃদয় দিয়ে ভালবাসে
বাংলা ভাষা রক্তে রাঙানো সেই ফেব্রæয়ারিকে
আমি আসি, আমি আসবো
আবার একুশ আমাকে ডাকবে \

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.