Saturday, November 28

ছয় দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

0

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে ছয় দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

জয়নাল আবেদীন বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.