মেহেদী হাসান: আগামী ১লা মার্চ ২০১৮ ইং তারিখে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৮ – ২০১৯ ইং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচনে এড. নাদিম আহাম্মেদ শিমুল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোঃ আঃ রাজ্জাক – মোঃ শাজাহান পরিষদের সদস্য পদপ্রার্থী।
ন্যাশনাল নিউজকে এড. নাদিম আহাম্মেদ শিমুল বলেন গাজীপুর বারের সন্মানিত বিজ্ঞ আইনজীবীগণ যদি আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে তার শ্রম, মেধা, দক্ষতা দিয়ে নিরলস ভাবে কাজ করে যাবেন। তিনি প্রিয় বিজ্ঞ আইনজীবী স্যারদের নিকট বিনয়ের সাথে মুল্যবান ভোট, সহযোগীতা, সহানুভূতি ও দোয়া প্রত্যাশা করেছেন।