সরওয়ার কামাল,নিজস্ব প্রতিনিধিঃ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)’র ২০১৯ সালের বার্ষিক সভা ও দস্তারবন্দী মহাসম্মেলনের তারিখ ইজতেমা উপলক্ষে পরিবর্তন করা হয়েছে।
মূলত নির্ধারিত তারিখ ছিলো ১৮ জানুয়ারি, রোজ জুমাবার। এর পরিবর্তে ১১ জানুয়ারী, ২০১৯ খ্রিস্টাব্দ, রোজ- জুমাবার বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গতরাত ১০ টায় মাদরাসা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানিয়েছেন।
এব্যাপারে মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ আনাস মাদানী জানান, প্রথমে যখন মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছিলো তখন ইজতেমার তারিখ ঠিক করা হয়নি। পরবর্তীতে ইজতেমার তারিখ নির্ধারিত হলে উভয়টির সামঞ্জস্যতার লক্ষ্যে জরুরী ভিত্তিতে এ তারিখ পরিবর্তন করা হয়।