খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় ছাত্র কল্যাণ পরিষদ ও নাসরিন স্কলারশীপ এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসার কৃতি সন্তান প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক সমর কুমার ঘোষ। অধ্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৮৫ জন ছাত্র-ছাত্রীকে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।