Wednesday, November 4

রংপুরের সাবেক মেয়র শরফুদ্দিন ঝন্টু আর নেই

0

রংপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা শরফুদ্দিন আহমেদ ঝন্টু আর নেই। তিনি রোববার বেলা ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দুপুরে তিনি মারা গেছেন। তার একমাত্র ছেলে রিয়াজ আহমেদ হিমন গণমাধ্যমকে এতথ্য জানান। রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ঝন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। গত ৩১ জানুয়ারি রাতে স্ট্রোক করলে ঝন্টুকে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়।

তখন ওই হাসপাতালের চিকিৎসক তোফায়েল হোসেন ভুঁইয়া বলেছিলেন, “মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ঝন্টু সাহেবের বাম হাত ও পা অনুভূতিহীন হয়ে গেছে।” পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে আনা হয়েছিল। ল্যাব এইড থেকে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সরফুদ্দীন আহমেদ ঝন্টু। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়লেও জাতীয় পার্টির প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। সিটি করপোরেশনের মেয়র ছাড়াও ঝন্টু রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.