তোমাদের প্রাংশু হাসির আওয়াজেসিরিয়া থেকে আফগানিস্তান কিংবা ফিলিস্তিনের
জরাগ্রস্ত সে কান্নার আর্তনাদ খুব-ই ক্রমোন্নত
আজ পৃথিবীর বুকে।
শুনতে কি পাও?
ক্ষুধার্ত পেটে তাকালাম আকাশের দিকে
বয়নপ্রণালীতে ছেড়ে দিলে বিষাক্ত সে পারমাণবিক
হে রক্তচোষকের দল!
ক্ষমতার লোভে যে উদ্দামতা
আর কতো কলোনি, কতো আর ধনতন্ত্রবাদী
মুক্তি দাও! মুক্তি দাও!
তোমাদের এই অসদাচরণ
প্রকৃতির ধ্রুব লালিত্য দ্রবীভূত হল
বিশ্বসংসার থেকে।
দেখতে কি পাও?
নিরাপত্তা দেওয়ার কথা বললে,অথচ
তোমাদের বন্দুকের হাসিতে
কবর থেকে লাশ বেরিয়ে যাচ্ছে।
বুঝতে কি পাও?