মাহদী কবিরঃদি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির ২৬ তম চট্টগ্রাম আন্তর্জাতিক বানিজ্য মেলার (আইসিটিএফ) শুভ উদ্বোধন অনুষ্ঠান ৩ মার্চ শনিবার বিকেলে বঙ্গবন্ধু কনফারেন্স হল ওয়াল্ড ট্রেড সেন্টার আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানিজ্য মেলার শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধূরী জাবেদ এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দীন, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ, নৌ-পরিবহণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ এমপি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ১ম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সিআইটিএফ ২০১৮ কমিটির চেয়ারম্যান এবং সিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সিআইটিএফ ২০১৮ কমিটির কো-চেয়ারম্যান এবং সিসিসিআই এর সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।