Sunday, November 29

বারবার জাফর ইকবালের খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

0

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম জানান, প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসাধীন মুহম্মদ জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মাথায় সেলাই দেয়া হয়। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়।

অপরদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.