Wednesday, November 4

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন: ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

0

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের কাদের কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার টিনশেড ভবনটি ধসে পড়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে কাদের কম্পোজিট কারখানার স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের সুতা ও তুলা ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। ভেতরে সিনথেটিক সুতা থাকায় পুরো স্পিনিং শেডে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার অভ্যন্তরে পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজ দেরি হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মধ্যরাতে ওই ভবনের টিনশেডের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, ডিবিএল ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই কারখানার টিনশেড ভবনটি ধসে পড়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.