Wednesday, November 4

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

0

কুষ্টিয়ার লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও স্থানীয়ভাবে মহেন্দ্র নামে পরিচিত বাহনের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এগারোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে একজনের নাম মোনায়েম। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী এসবি সুপার ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এগারোমাইলে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী মহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহেন্দ্রর তিন যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

এ ছাড়া আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.