Tuesday, November 3

নাগরপুরে ধুবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন

0

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনটির উদ্বোধন করা হয়েছে। ৯ মার্চ শুক্রবার বেলা ১২ টা ৩৬ মিনিটের সময় এর উদ্বোধন করেন এ্যাডভোকেট তারানা হালিম এম.পি. প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রনালয়।

এ সময় তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুল আলম দুলাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিরুল ইসলাম উইলিয়াম সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, নাগরপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ধুবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন রহিমা খাতুন (ঋতু) শিক্ষিকা, ধুবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান চেয়ারম্যান, ১০নং ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ, লাল মাহমুদ বক্স প্রধান শিক্ষক, ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয়, সাংবাদিক সাইফুল হোসেন সভাপতি মানবাধিকার কাউন্সিল, নাগরপুর, টাঙ্গাইল সহ সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাবকবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.