
শীতের পাখিরা ঘরে ফিরে আসে
শীতরাত্রির ওমে জমে থাকা আদরে
জুড়ায় অনন্ত ভালোবাসা ঠোঁটের আবেগে
বৃ¶শাখায় গুটিয়ে নেয় পাখি জীবন
বনভূমি নদীর ধারে বুনো কাশফুলের দোলায়
পাখির ডাকে শোনায় শীতের তীব্রতা
পাখি ও শীতরাত্রি ঘুমায় চুপিসারে একা নীরব নিস্তব্দতায়।
জোছনা ফোটেনি, তৃষিত প্রসন্ন পাখির ঠোঁটে
ঘুম নামে শরতের সন্ধ্যায়,
শীতরাত্রির ভাবনা জাগে
পাতা ঝরার শিশিরের ছোঁয়ায়
ধান শালিক উঠোন জুড়ে খেলায় মাতে
কুলো ভরা ধান ভানে কিষাণীর রসুই ঘরে
এমনি শীতরাত্রির সময়ের গল্প শিউলি ফোটা সকালে
স্পর্শে দোলে মনের লাবন্য।