অনাচার অবিচারে যদি ছেঁয়ে যায় অন্ধকার,
নরপিচাস দল বাড়েই যদি বল কেমনে চলিবে শাসন ভার।
দুর্নীতিবাজ হলে কেমনে করবে সমাজ সংস্কার,
জ্বলিবে তাতে ঞ্জানের আলো না শুধুই অন্ধকার।
সেবার নামে বেরিয়েছে কিছু ভণ্ড প্রতারক,
জবর দখলে ব্যস্ত এরা এমনই সমাজ সেবক।
তবে কোথায় মিলিবে সুবিচার কোথায় ন্যায়ের ধারক,
দুর্নীতিতে ভরা যে এদের আপাদ মস্তক ।
কথা এক কাজে অন্য জীবন করিতে ধন্য,
পুন্যের খতা শন্য রেখে ক্রয় করেছে পন্য।
সমাজ চক্ষে মুখোশ পড়ে নিজেকে ভাবে ধন্য,
কিন্ত, বিবেকের কাছে হেয় ও প্রতিপন্ন তবে কিসের সাথে গন্য।।
আর কতো ঐসর্য পতিপত্তি এর কি হবেনা ক্ষান্ত,
ক্ষণিক চাওয়া পাওয়ার কি হবেনা শেষ, কবে হবে শান্ত।
আর কতো ক্ষমতার দম্ভ আর কতো হবো বিভ্রান্ত,
সকল সমস্যার হবে না কি অবসান জীবন যখন ক্লান্ত।
তবে কে শুনাবে মানব মুক্তির অবিনাসী গান,
কে করবে সত্য ও ন্যায়ের আহবান।
সকল অন্যায় অপশক্তির করে অবসান,
ন্যায় ও নেতৃত্বের হউক নব পূর্ণত্থান।