মীরসরাই প্রতিনিধি : দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে সজাগ রয়েছেন। সে স্বাধীনতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে আবার বিজয় করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। শনিবার (৩০ ডিসেম্বর) মীরসরাইয়ের মিঠাছড়া মহামায়া মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তর কুমার শর্মার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অর্ণিবান চৌধুরী রাজীবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, হরি সধান শর্মা প্রমুখ। রাতে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিরলরদের ভোটে সভাপতি পদে সুভাষ সরকার ও সাধারণ সম্পাদক পদে সজল শীল নির্বাচিত হয়েছে।