আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৭ উপলক্ষে জনসেবা কে জনগণের নিকট সহজলভ্য, জনবান্ধব, সাশ্রয়ী ও স্বল্পসময়ে প্রদান করার উদ্যোগ হিসেবে আজকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে BRTA কর্তৃক ৪৪ জনকে “On the Spot” মোটরযান রেজিস্ট্রেশন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সেবাপ্রার্থীদের মাঝে লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিনুর রশীদ।আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ,উপ-পরিচালক,চট্টগ্রা ম, কে.এম মাহবুব কবীর, সহকারী পরিচালক, চট্টগ্রাম। তৌহিদুল হোসেন, সহকারী পরিচালক, মেট্রো সার্কেল-১।
লাইসেন্স বিতরণ চলাকালীন সময়ে সেবাপ্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলা প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধানে BRTA,চট্টগ্রাম কর্তৃক ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন বিতরণ কার্যক্রম নিয়মিত করার জন্য অনেক সেবাপ্রার্থী অনুভূতি ব্যক্ত করেন।স্বল্প সময়ে মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিতরণে উপস্থিত প্রধান অতিথি সেবাপ্রার্থীদের মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ তে বর্ণিত আচরণমালা ও আইন মেনে চলতে আহ্বান জানান। এছাড়া তিনি নিরাপদ সড়ক ও পরিবহণ ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন।