Monday, November 23

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় গণশিক্ষামন্ত্রী

0

বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। আজ সোমবার দুপুরে মন্ত্রীর মিন্টুরোডের বাসভবনে তারা আলোচনায় বসেন।

আলোচনায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আসাদুরসহ অন্যরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে সকালে সরকার দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.