Friday, November 27

আপত্তিকর কমেন্টস চিহ্নিত করতে ফেসবুক আনছে ‘ডাউনভোট’

0

কোনো পোষ্টের নিচে মানুষের আপত্তিকর কমেন্টসকে চিহ্নিত করার জন্য আসছে ফেসবুকের নতুন বাটন ‘ডাউনভোট’। খবর টেকক্রাঞ্চের।

ফেসবুক কর্তৃপক্ষ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বেশ কিছু পাবলিক পেজে এ বাটনটি পরীক্ষামূলকভাবে চালু করেছে।

টেকক্রাঞ্চকে ফেসবুকের এক মুখপাত্র জানান, ডাউনভোট বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক পোষ্টে করা কমেন্টগুলোর মধ্যে কোনগুলো আপত্তিকর, গুরুত্বহীন অথবা বিভ্রান্তকর সে সম্পর্কে ফেসবুককে সিগনাল দিতে পারবে।

বাটনটি সম্পর্কে ফেসবুক পরিষ্কার করে বলে দিয়েছে যে, আমরা কোনো ডিজলাইক বাটন পরীক্ষা করছি না। আমরা পাবলিক পেজের পোষ্টে মানুষ যে কমেন্ট দেয় সেটার উপর ফিডব্যাক নেয়ার জন্য আপাতত পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে এ বাটনটি চালু করেছি।

ডাউনভোট বাটনে ক্লিক করলে ব্যবহারকারীদের সামনে ‘অফেনসিভ’, ‘মিসলিডিং’ , ‘অফ টপিক’ অথবা শুধু ‘ইররিলেভেন্ট’ এই অপশনগুলো আসবে। এর মাধ্যমে ফেসবুক আপত্তিকর কমেন্টের পাশাপাশি ভূয়া খবরও চিহ্নিত করতে পারবে। যদিও ফেসবুকে এখন একটি হাইড বাটন আছে কিন্তু এটা সাধারণত কমেন্টের ড্রপ ডাউন অ্যারোর পেছনে থাকে, ডাউনভোট বাটনের মত সাথে সাথে ক্লিক করা যায় না।

ফেসবুক কর্তৃপক্ষের মতে, এটা একটি স্বল্পমেয়াদী পরীক্ষা, এর মাধ্যমে মানুষের কমেন্ট পোষ্ট কিংবা পেজের র‌্যাংকিং করা হচ্ছে না। এটা আসলে বানানো হয়েছে ফেসবুককে ফিডব্যাক দেয়ার উদ্দেশ্য থেকে। যদিও একটি কমেন্টসে কতগুলো ডাউনভোট ক্লিক পড়লো সেটা কেউ পাবলিকলি দেখতে পারবে না।
এবার দেখার পালা ফেসবুকের এ নতুন বাটন সব ব্যবহারকারী কবে ব্যবহার করতে পারবে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.