Friday, October 30

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৪

0

দক্ষিণ আফগানিস্তানের একটি স্টেডিয়ামে রেসলিং খেলা চলা অবস্থায় গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আর ও অন্তত ৪০ জন।

হেলমেড প্রদেশের গভর্নরের এক মুখপাত্র- ওমার জাওয়াক বলেন, শুক্রবার লস্কর ঘা শহরের গাজী মোহাম্মদ আইয়ুব খান স্টেডিয়ামের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সরকারি স্বাস্থ্য বিভাগের প্রধান আমিনুল্লাহ আবেদ বলেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত কোন পক্ষই এ ঘটনার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তানের শত্রুরা আমাদের ঐতিহ্যগত, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.