আবারোও বাড়লো স্বর্ণের দাম

0

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারোও স্বর্ণের দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে । ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা (প্রতি ভরি) এ ক্যাটাগরির স্বর্ণের । এতদিন দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

আজ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ২৯১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা ও ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৬ ডিসেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২৬৬ টাকা ও ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ১১৬ টাকা নির্ধারণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.