আমি বলছি এক ইতিহাসের কথা- মোঃ সাইফুর রহমান

0

আমি বলছি এক ইতিহাসের কথা,
যে ইতিহাস রক্ত দিয়ে লেখা;
যে ইতিহাস রচনা করেছে আমার দেশের উলঙ্গ কৃষক,ভবঘুরেরা।
যে ইতিহাস রচনা করা হয়েছিলো: কাঁধে ষ্টেন গান নিয়ে,
যে ইতিহাস রচনা করা হয়েছিলো: পঁচা পানি,পঁচা ভাত খেয়ে।
যে ইতিহাস রচনা করা হয়েছিলো: ধর্ষিতা বোনের আর্তনাদ দেখে,
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
রক্তে ভেজা সবুজ ঘাসের দৃশ্য দেখে।
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
ঘাতকের বুলেটের শব্দ শুনে,
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
ঘাতকের বুটের তলে নবজাতকের মরণ দেখে।
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
তরুণদের চোখে স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে,
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
বীরাঙ্গনা,মুক্তিযোদ্ধাদের উন্নিদ্র রাত্রি যাপনে,
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
বারুদ বোমার গন্ধ শুকে,
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
পাহাড়সম স্বপ্ন নিয়ে।
যে ইতিহাস রচনা করা হয়েছিলো:
একাত্তরের মুক্তিযুদ্ধ দিয়ে।
আমি বলছি একাত্তরের কথা,
ইতিহাস আমার একাত্তর……

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.