ইতালিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

ইতালিতে আওয়ামী লীগের ঐতিহ্য ও অর্জনের গৌরবময় পথচলার ৬৯ বছর উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, দলের মধ্যে কোন বিভক্তি বা দ্বন্দ্ব রাখা যাবেনা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যেভাবেই হোক জয়যুক্ত করতে কাজ করতে হবে।

পুনরায় প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনার জন্য ঐক্যের বিকল্প নেই। ইতালি আওয়ামী লীগ খুব শিগগিরই সম্মেলনের আয়োজন করবে। তিনি কঠোর হুশিয়ারি দিয়ে আরও বলেন, আগামী সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের গত ছয় বছরের কার্যক্রমের আমল নামা প্রকাশ করা হবে। সেজন্য তিনি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও দলীয় নিয়ম মেনে চলার জন্য হুশিয়ার করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, সহসভাপতি নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, যুগ্ন সাধারন সম্পাদক আফতাব বেপারি, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ, মোক্তার জামান, মহিলা লীগ সম্পাদক নয়না আহমেদ, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম এবং জাসদের আন্তর্জাতিক সম্পাদক এড. আনিচুজ্জামান আনিচ প্রমুখ।

অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা বাবু, সোহেল বকসি, সদস্য ফারুক ফরাজি, সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.