Friday, November 6

এলিট পেইন্ট মহানগরী কিশোর ফুটবল লীগ ২০১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0

 কাজী মাহাদী কবির : দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে বিকাল ০৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এলিট পেইন্ট মহানগরী কিশোর ফুটবল লীগ ২০১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার বিপিএম, পিপিএম মহোদয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব হাসান মোঃ শওকত আলী সহ চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ও এলিট পেইন্ট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.