Friday, November 13

এ্ইচআইভি ঝুঁকিতে থাকা তরুন জনগোষ্ঠির স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় পি,এস,টি,সি‌'র মতবিনিময় সভা

0

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন তাহেরাবাদ এলাকায় ‘‘বাংলাদেশে এ্ইচআইভি ঝুঁকিতে থাকা তরুন জনগোষ্ঠীর জন্য উন্নত যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায়’’ পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পি.এস.টি.সি) সংযোগ প্রকল্পের অধীনে কর্ম এলাকার সজ্জন ব্যক্তিদের সাথে আজ রবিবার সকাল ১০টায় `সংযোগ প্রকল্প`র জেলা সমন্বয়কারী সুমিত্রা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাউন্ট ও এডমিন অফিসার শামীমা পিয়া, ফিল্ড সুপারভাইজার মন্নান মিয়া চৌধুরী ও তৌহিদা খানম, মোঃ জালাল উদ্দিন, এম এ মন্নান, লালখান বাজার এলাকার নবীয়া খাতুন, কুহিনুর বেগম, মাজেদা বেগম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ লোকমান, হাফেজ মোঃ ইলিয়াছ, রুপাবাদ এলাকার পেয়ার মোহাম্মদ পরিবহন শ্রমিক সংগঠনের মজিবুর রহমান, কামাল, আব্দুল জলিল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভাপতি সুমিত্রা তঞ্চঙ্গ্যা তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ঝুকিপূর্ন তরুন জনগোষ্ঠীর যৌন প্রজনন স্বাস্থ্য এবং এইচ আইভি বিষয়ে আচরনের পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি করা, এবং ২৫,০০০ ঝুকিপূর্ন তরুন জনগোষ্ঠীর যৌন প্রজনন স্বাস্থ্য এবং এইচ আইভি সেবা প্রদানের জন্য সরকারী স্বাস্থ্য সুবিধার সঙ্গে সক্রিয় রেফারেন্স লিংকেজ স্থাপন করা আমাদের এই সংযোগ প্রকল্পের উদ্দেশ্য।

এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে চার শ্রেনীর জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। প্রথমতঃ পথশিশু/ফুটপাত বাসিন্দা, দ্বিতীয়তঃ তরুন পরিবহন শ্রমিক, তৃতীয়তঃ ভাসমান যৌনকর্মী এবং চতুর্থতঃ শ্রমিক হিসাবে ছোট ব্যবসা বা কাজে নিয়োজিত জনগোষ্ঠীকে নিয়ে ৭টি জেলায় এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে যাব।প্রকল্প এলাকা গুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার। যেহেতু এই জেলা গুলোতে সিমান্ত এলাকা রয়েছে। তাই জেলাগুলো এইচ আইভি ঝুকিতে বেশী আক্রান্ত হতে পারে।

তিনি কর্ম এলাকার সজ্জন ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আমাদের পিয়াররা কর্ম এলাকায় জন সচেতনতায় গেলে আপনারা সহযোগীতা করবেন।যাতে এই মরনব্যাধী এ্ইচআইভি থেকে দেশের সকলেই মুক্ত হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.